কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চার জেলায়

On: Saturday, September 19, 2026 4:16 PM
---Advertisement---

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভিজতে পারে কলকাতাও।

সোমবার থেকে সাময়িক ভাবে বৃষ্টির পরিমাণ কমলেও বুধবার থেকে ফের বাড়তে পারে বর্ষণ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ বিভিন্ন জেলায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আপাতত বঙ্গোপসাগর নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now