অগ্নিবীরবায়ু এবং এয়ারমেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে প্রার্থীরা সফলভাবে আবেদন করেছেন, তাঁরা আইএএফের নির্ধারিত পোর্টালে লগ ইন করে পরীক্ষার শহর ও তারিখ সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।
তবে সিটি ইন্টিমেশন স্লিপকে অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য করা যাবে না। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, পরীক্ষার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। তাই পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রয়োজনীয় নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।
কী ভাবে সিটি ইন্টিমেশন স্লিপ দেখবেন
প্রথমে ভারতীয় বায়ুসেনার নিজস্ব নিয়োগ পোর্টালে যেতে হবে। এরপর ক্যান্ডিডেট লগ ইন বিভাগে গিয়ে অগ্নিবীরবায়ু ইনটেক ০২/২০২৭ এর পরীক্ষার তারিখ ও পরীক্ষার শহর সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর ইউজার আইডি অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। প্রয়োজন হলে ক্যাপচা পূরণ করে তথ্য জমা দিতে হবে। লগ ইন করার পর স্ক্রিনে পরীক্ষার শহর সংক্রান্ত তথ্য দেখা যাবে। সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন প্রার্থীরা।
পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড প্রকাশ হলে সেটিও একই ভাবে ডাউনলোড করতে হবে। সিটি ইন্টিমেশন স্লিপে পরীক্ষার শহরের তথ্য জানা গেলেও পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে।







