ইসরোয় গবেষণার সুযোগ! JRF থেকে প্রজেক্ট সায়েন্টিস্ট—একাধিক পদে নিয়োগ, ২১ অগস্ট পর্যন্ত আবেদন

On: Tuesday, August 4, 2026 8:29 PM
---Advertisement---

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র অধীনে কাজ করার সুযোগ খুঁজছেন? সেই সুযোগ নিয়ে এল হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)। চুক্তিভিত্তিক একাধিক গবেষণা এবং প্রকল্প-সংক্রান্ত পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি ইসরো থেকে বহু বিজ্ঞানী ও কর্মীর পদত্যাগের খবর সামনে এসেছে। এরই মধ্যে গবেষণার বিভিন্ন প্রকল্পে রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদন করতে হলে সিভিল, এগ্রিকালচারাল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTech ডিগ্রির পাশাপাশি ওয়াটার রিসোর্স, রিমোট সেন্সিং, জিআইএস বা ডেটা সায়েন্সের মতো সংশ্লিষ্ট বিষয়ে ME বা MTech ডিগ্রি থাকতে হবে।

প্রজেক্ট সায়েন্টিস্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, জিয়োইনফরমেটিক্স, রিমোট সেন্সিং অথবা কৃষি বিজ্ঞানে BE, BTech, ME বা MTech ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, আইটি বা জিয়োইনফরমেটিক্সে BE বা BTech ডিগ্রি প্রয়োজন। অন্যদিকে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য ফিজিক্স, মেটিয়োরোলজি, ওশেনোগ্রাফি, ক্লাইমেট সায়েন্স অথবা এগ্রিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি CSIR-UGC NET, GATE বা সমমানের জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

আবেদন করতে হলে প্রার্থীদের NRSC-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করার পাশাপাশি নির্ধারিত আবেদনমূল্যও জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদন ফি এবং অন্যান্য শর্ত জানতে প্রার্থীদের অবশ্যই NRSC-এর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now