গবেষণার ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আইআইটি খড়্গপুরের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড কনভার্জেন্ট টেকনোলজিস-এর অধীনে এই নিয়োগ হবে। মোট তিনটি শূন্যপদে প্রজেক্ট সায়েন্টিস্ট নেওয়া হবে। সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে আর্থিক সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১ লক্ষ ৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও আবশ্যিক। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এর জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে ‘Temporary Position’ অপশনে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ অগস্ট। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, প্রয়োজনীয় নথি, নির্বাচনী প্রক্রিয়া এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







