গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য বড় সুযোগ নিয়ে এল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। নির্বাচিত প্রার্থীকে মাসিক ৪৮,১০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির মোট মেয়াদ পাঁচ বছর হলেও প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। কাজের অগ্রগতি ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
আবেদন করতে হলে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স (M.Sc.) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞান (Biology) বিষয় থাকা বাধ্যতামূলক। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১১ অগস্ট, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ অগস্ট।
আবেদনপদ্ধতি, ই-মেল ঠিকানা, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।







