আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি না দেখে নিন, আসছে বড় আপডেট

On: Saturday, July 18, 2026 10:34 PM
---Advertisement---

অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবু এখনও বহু আবেদনকারী ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাননি। ফলে প্রকল্পের টাকা আদৌ মিলবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে অনেকের মধ্যেই।

রাজ্য সরকার অবশ্য জানিয়েছে, যোগ্য কোনও আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। বর্তমানে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সূত্রের খবর, এই ভেরিফিকেশন প্রক্রিয়া ৩০ অগস্ট পর্যন্ত চলতে পারে। যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে, আর যাঁরা শর্ত পূরণ করেন না, তাঁদের আবেদন বাতিল করা হবে।

এরই মধ্যে আবেদনকারীদের জন্য আরও একটি স্বস্তির খবর সামনে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনা পোর্টালে একটি নতুন ‘Edit’ অপশন চালু করা হতে পারে। এর ফলে আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন আবেদনকারীরা। সংশোধিত তথ্য আবার যাচাইয়ের জন্য পাঠানো যাবে।

অনেক ক্ষেত্রেই আবেদনপত্রে তথ্যের অসঙ্গতি, নথির ভুল বা অন্যান্য ত্রুটির কারণে আবেদন আটকে রয়েছে। নতুন এডিট সুবিধা চালু হলে সেই ধরনের আবেদনকারীদের আবারও প্রকল্পের আওতায় আসার সুযোগ তৈরি হতে পারে।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হচ্ছে যোগ্য মহিলাদের।

এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য যাচাই করছেন। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে বাকি যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেও টাকা জমা পড়বে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now