অষ্টম শ্রেণি পাশেই চাকরির সুযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

On: Saturday, July 18, 2026 12:49 PM
---Advertisement---

সরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন? অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নেওয়া হবে। মোট ৫০টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষিশ্রমিক পদে এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের সেখানেই কাজ করতে হবে।

কোন যোগ্যতা লাগবে?
আবেদনকারীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি কৃষিক্ষেত্র বা কৃষি খামারে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগে যে গবেষক বা বিজ্ঞানীর অধীনে কাজ করেছেন, তাঁর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার শংসাপত্রও আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

কীভাবে হবে নির্বাচন?
প্রার্থীদের ইন্টারভিউ অথবা দক্ষতা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মেধার ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করবে বিশ্ববিদ্যালয়। নিয়োগ সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now