উচ্চমাধ্যমিক পাশ মহিলাদের জন্য চাকরির সুযোগ, ৬৩টি শূন্যপদে নিয়োগ করবে জেলা প্রশাসন

On: Wednesday, July 15, 2026 3:44 PM
---Advertisement---

সরকারি চাকরির খোঁজে থাকা মহিলাদের জন্য সুখবর। পশ্চিম বর্ধমান জেলায় কমিউনিটি অডিটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট সেলের অধীনে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৩টি শূন্যপদে নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ করতে হবে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিকে কমার্স বিভাগে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতাও থাকতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। এই তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে গ্রহণ করা হবে। এজন্য প্রথমে জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুলাই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপত্র এবং অন্যান্য শর্ত জানতে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now