গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুক স্নাতকোত্তর প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)। সংস্থার অধীনস্থ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)-এ ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্ল্যান্ট বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। আবেদনকারীদের মলিকিউলার ক্লোনিং এবং ট্রান্সজেনিক প্ল্যান্টের ফিজিওলজিক্যাল অ্যানালিসিস সংক্রান্ত গবেষণার অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা কত?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
কতদিনের জন্য নিয়োগ?
প্রথমে ছয় মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই চুক্তির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৫ জুলাই।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবেন, তাঁদের তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আবেদন করার পাশাপাশি প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।







