মাসে ৪২ হাজার টাকা পর্যন্ত ফেলোশিপ! বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

On: Sunday, July 12, 2026 9:16 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (BSI)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছ’টি শূন্যপদে নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন দফতরে গবেষণার কাজে যুক্ত করা হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রথম দু’বছর জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করতে হবে। তৃতীয় বছরে কর্মদক্ষতার ভিত্তিতে সিনিয়র রিসার্চ ফেলো (SRF) হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পুরো নিয়োগই তিন বছরের চুক্তিভিত্তিক। ফেলোশিপ হিসেবে মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্ল্যান্ট ট্যাক্সোনমি বা প্ল্যান্ট সিস্টেম্যাটিক্স বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হওয়াও আবশ্যিক। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র এবং প্রাসঙ্গিক কর্ম-অভিজ্ঞতার নথি জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেলের মাধ্যমে পাঠানো যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ অগস্ট। আবেদন ফি হিসেবে ৪০০ টাকা জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপত্রের নির্দিষ্ট ফর্ম্যাট এবং নথি জমা দেওয়ার ঠিকানা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now