ভারতের স্মার্টফোন বাজারে নতুন মিড-রেঞ্জ ডিভাইস নিয়ে হাজির Motorola। সংস্থা লঞ্চ করেছে Moto g77 POWER, যার অন্যতম বড় আকর্ষণ ৭০০০mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের Sony ক্যামেরা এবং Android 16। ২৫ হাজার টাকার কম দামে আসা এই ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি পারফরম্যান্স ও ডিসপ্লেতেও জোর দিয়েছে সংস্থা।
Motorola জানিয়েছে, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6400 প্রসেসর। সফ্টওয়্যার হিসেবে মিলবে Android 16। ভারতে এই স্মার্টফোনের প্রথম বিক্রি শুরু হবে ১৩ জুলাই, ২০২৬ থেকে। Flipkart, Motorola-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে এটি পাওয়া যাবে।
ভারতে Moto g77 POWER-এর ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। RAM Boost ফিচারের সাহায্যে ভার্চুয়ালি র্যাম ২৪GB পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ ১TB পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে। ফোনটি PANTONE Nautical Blue, PANTONE Fuchsia Red এবং PANTONE Impenetrable—এই তিনটি রঙে বাজারে এসেছে। Jio গ্রাহকদের জন্য বিশেষ OTT Pass অফারও ঘোষণা করেছে সংস্থা।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে Quad Pixel প্রযুক্তিসহ ৫০MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং ৮MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৩২MP ফ্রন্ট ক্যামেরা।
ডিসপ্লের দিক থেকেও যথেষ্ট নজর কেড়েছে Moto g77 POWER। এতে রয়েছে ৬.৭২ ইঞ্চির FHD+ ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং ১,০৫০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে।
ফোনটির সবচেয়ে বড় ইউএসপি হল ৭০০০mAh ব্যাটারি। এর সঙ্গে মিলবে ৩০W TurboPower ফাস্ট চার্জিং এবং ৬W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট। অডিও অভিজ্ঞতা উন্নত করতে দেওয়া হয়েছে Dolby Atmos, Hi-Res Audio এবং স্টেরিও স্পিকার।
নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য Moto g77 POWER-এ রয়েছে Corning Gorilla Glass 7i, MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন এবং IP64 Water-Repellent সুরক্ষা। পাশাপাশি নিরাপত্তার জন্য রয়েছে Side-Mounted Fingerprint Scanner, Face Unlock, ThinkShield এবং Moto Secure। AI-ভিত্তিক ফিচারের মধ্যে Google Gemini এবং Circle to Search-এরও সমর্থন রয়েছে।
সাশ্রয়ী দামের মধ্যে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং নতুন সফ্টওয়্যার অভিজ্ঞতা খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য Moto g77 POWER বাজারে একটি উল্লেখযোগ্য বিকল্প হয়ে উঠতে পারে।






