শূন্যপদ ১৫৩, মাসে ৭১ হাজার টাকা পর্যন্ত বেতন, কোথায় কীভাবে আবেদন? জানুন বিস্তারিত 

On: Tuesday, July 7, 2026 10:49 PM
---Advertisement---

ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (PDIL)। সংস্থার প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক বিভাগে মোট ১৫৩ জন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, হিউম্যান রিসোর্স, ফায়ার, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, মেকানিক্যাল পাইপিং এবং ইনস্ট্রুমেন্টেশন-সহ বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

নিযুক্তদের প্রাথমিক চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। যোগ্যতা ও পদের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ ৭১ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।

আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়া পদের ভিত্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স সাধারণভাবে ৪৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হতে পারে।

আবেদন করতে হলে প্রার্থীদের প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদন গ্রহণের শেষ দিন ২৭ জুলাই। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, বিভাগভিত্তিক শূন্যপদ, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now