কেন্দ্রীয় সরকারের এই সংস্থায় চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ?

On: Thursday, July 2, 2026 10:39 PM
---Advertisement---

সরকারি সংস্থায় কাজের সুযোগ খুঁজছেন? তাহলে হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র রিসার্চার পদে নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে কাজের প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ পরবর্তী সময়ে বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল আপাতত দিল্লি হলেও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে বদলি হতে পারে।

এই পদের জন্য আবেদন করতে হলে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়াও কিছু নির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতার শর্ত রয়েছে, যা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

আবেদনের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে ‘Career’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুলে আবেদনপত্র পূরণ করা যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই। ফলে আগ্রহীদের দেরি না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়াই শ্রেয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now