সরকারি মেডিক্যাল কলেজে কাজের সুযোগ খুঁজছেন চিকিৎসকরা? তাঁদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Malda Medical College and Hospital। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যানেস্থেশিয়োলজি, জেনারেল মেডিসিন, জি অ্যান্ড ও এবং চেস্ট মেডিসিন— এই চারটি বিভাগে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ।
প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও, প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদন করতে হলে প্রার্থীদের ডক্টর অফ মেডিসিন (MD) অথবা মাস্টার অফ সার্জারি (MS) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।
নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২৮ মে দুপুর ২টো থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথির তালিকা এবং আবেদন সংক্রান্ত নির্দেশিকা জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbhealth.gov.in)-এ নজর রাখতে বলা হয়েছে। হোমপেজ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখা যাবে।







