পয়েন্ট, রান রেট সব সমান হলে কারা যাবে প্লে-অফে? IPL-এর অজানা নিয়ম ঘিরে বাড়ছে কৌতূহল

On: Monday, May 18, 2026 11:01 PM
---Advertisement---

আইপিএলের গ্রুপ পর্ব শেষের দিকে এগোতেই জমে উঠেছে প্লে-অফের অঙ্ক। সোমবার থেকে শুরু হয়েছে শেষ সপ্তাহের লড়াই। ঘরের মাঠে Chennai Super Kings-এর বিরুদ্ধে নেমেছে Sunrisers Hyderabad। এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে শেষ চারে জায়গা করে নিয়েছে শুধু Royal Challengers Bengaluru। বাকি তিনটি জায়গার জন্য লড়াই চালাচ্ছে একাধিক দল।

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে Gujarat Titans। হায়দরাবাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে Punjab Kings। অন্য দিকে, ১২ পয়েন্ট থাকলেও নেট রান রেটের নিরিখে পাঁচ, ছয় এবং সাত নম্বরে রয়েছে যথাক্রমে চেন্নাই, Rajasthan Royals এবং Delhi Capitals। ১১ পয়েন্ট নিয়ে এখনও আশা বাঁচিয়ে রেখেছে Kolkata Knight Riders। ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে Mumbai Indians এবং Lucknow Super Giants-এর।

এখন প্রশ্ন উঠছে, যদি দু’টি দলের পয়েন্ট এবং নেট রান রেট— দু’টিই এক হয়, তা হলে কোন দল এগোবে? আইপিএলের নিয়ম অনুযায়ী, সেই ক্ষেত্রে দেখা হবে কোন দল প্রতিপক্ষের উইকেট তুলতে কম বৈধ বল খরচ করেছে। অর্থাৎ, কোনও দল যদি গড়ে প্রতি ১০ বলে একটি করে উইকেট নেয় এবং অন্য দল একই কাজ করতে ১২ বল নেয়, তা হলে কম বলে উইকেট নেওয়া দলই এগিয়ে থাকবে।

এতেও যদি ফয়সালা না হয়, তা হলে হবে ড্র। সেই ড্রয়ের মাধ্যমে ঠিক করা হবে কোন দল উপরের স্থানে শেষ করবে। যদিও সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে বাস্তবে এত দূর গড়ানোর সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন ক্রিকেটমহলের অনেকে। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই নেট রান রেটেই ব্যবধান তৈরি হয়ে যায়। হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত চেন্নাইয়ের নেট রান রেট ছিল রাজস্থানের তুলনায় সামান্য ভাল। ফলে শেষ কয়েকটি ম্যাচই ঠিক করে দেবে কোন দল শেষ পর্যন্ত প্লে-অফের টিকিট পায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now