চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা Balmer Lawrie & Co. Ltd.। সংস্থার তরফে জানানো হয়েছে, অফিসার এবং জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিসার (অপারেশনস্) এবং জুনিয়র অফিসার (ট্রাভেল) পদে মোট তিনটি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের দিল্লিতে কাজ করতে হবে। প্রথমে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছরের মধ্যে। তবে অফিসার (অপারেশনস্) পদে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়াও কিছু নির্দিষ্ট যোগ্যতার কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদন করতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষার মাধ্যমে বা ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানার জন্য Balmer Lawrie & Co. Ltd. Official Website(https://www.balmerlawrie.com)-এ নজর রাখতে পারেন।





