Bank Job Vacancy: স্নাতকদের জন্য বড় সুযোগ, সরকারি ব্যাঙ্কে ৫০০ শিক্ষানবিশ নিয়োগ! 

On: Monday, May 11, 2026 10:38 PM
---Advertisement---

ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ শেখার পাশাপাশি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে Union Bank of India। সম্প্রতি শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও প্রার্থী নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট ৫০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের আবেদনকারীরা বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। প্রথমে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্ধারিত আবেদনমূল্যও জমা দিতে হবে অনলাইনে।

আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি এবং পরীক্ষার পদ্ধতি জানতে মূল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now