মাসে ৪০ হাজার টাকা বেতন, পাওয়ারগ্রিডে অফিসার ট্রেনি নিয়োগ! আবেদন করবেন কী ভাবে?

On: Sunday, May 10, 2026 11:16 PM
---Advertisement---

সরকারি চাকরির খোঁজে থাকা চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল পাওয়ারগ্রিড (https://www.powergrid.in)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থা সম্প্রতি অফিসার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানি সেক্রেটারি বিভাগে এই নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত একটি শূন্যপদের জন্য নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থী প্রথমে ট্রেনি হিসেবে কাজ করবেন। পরে নির্দিষ্ট সময়ের জন্য চাকরির সুযোগ থাকবে। প্রশিক্ষণকালীন প্রতি মাসে ৪০ হাজার টাকা বেসিক বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট সদস্য হতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদন জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত ফিও জমা করতে হবে।

আবেদনের শেষ দিন ১৯ মে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now