Job News: কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কী যোগ্যতায় নিয়োগ?

On: Friday, April 17, 2026 8:54 PM
---Advertisement---

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সফটওয়্যার ডেভেলপার পদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’টি শূন্যপদ রয়েছে। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য নিয়োগ করা হবে, তবে কাজের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে বিটেক বা বিই ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। যাঁদের সফটওয়্যার ডেভেলপমেন্টে এক থেকে দু’বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনের জন্য আগ্রহীদের হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.calcuttahighcourt.gov.in/)-এ গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ মে।

বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য তথ্য জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now