Govt Bank Job Recruitment: ২৮ এপ্রিল শেষ তারিখ! ৩৫০ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে সরকারি ব্যাঙ্ক, কীভাবে আবেদন করবেন?

On: Thursday, April 9, 2026 10:05 PM
---Advertisement---

সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য বড় আপডেট। স্পেশালিস্ট অফিসার পদে একসঙ্গে ৩৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। একাধিক বিভাগে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—এই ধরনের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সাধারণ ও সংরক্ষিত—দুই ধরনের বিভাগ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৩৫০। নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—সবই পদভেদে আলাদা। তাই আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।

আবেদন করতে হলে প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। সঙ্গে ছবি, স্বাক্ষর ও ঘোষণাপত্র আপলোড করাও বাধ্যতামূলক।

জানা গিয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ—এই দুই ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সব প্রক্রিয়া শেষ করে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now