ডলারের এবার ট্রাম্পের স্বাক্ষর, ১৬৫ বছরের প্রথা ভেঙে কী বদলে আনছে আমেরিকা?

On: Friday, March 27, 2026 5:18 PM
---Advertisement---

দীর্ঘদিনের প্রচলিত রীতি বদলে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে আমেরিকা। এতদিন মার্কিন ডলারের নোটে কেবল অর্থ দফতরের ট্রেজ়ারারের স্বাক্ষরই দেখা যেত। কিন্তু এবার সেই প্রথায় বড় পরিবর্তন আনতে চলেছে প্রশাসন। খুব শীঘ্রই ডলারের নোটে যুক্ত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর স্বাক্ষর।

মার্কিন অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, দেশের ২৫০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকেই নতুন ১০০ ডলারের নোট ছাপা শুরু হবে, যেখানে ট্রাম্পের স্বাক্ষর থাকবে। পরে ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটেও একই পরিবর্তন আনা হবে বলে ইঙ্গিত মিলেছে।

তবে প্রেসিডেন্টের স্বাক্ষরের পাশাপাশি অর্থ দফতরের সচিব Scott Bessent-এর স্বাক্ষরও থাকবে নোটে। অর্থ দফতরের বক্তব্য, এই উদ্যোগ কেবল প্রতীকী নয়, বরং দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসেন্ট বলেন, “আমাদের দেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঐতিহাসিক সাফল্য অর্জন করছে, সেটার স্বীকৃতি হিসাবেই এই সিদ্ধান্ত।”

উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ডলার নোটে প্রাক্তন অর্থ সচিব Janet Yellen-এর স্বাক্ষর রয়েছে। নতুন এই পরিবর্তন কার্যকর হলে প্রথমবার কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সরাসরি ডলারের নোটে দেখা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং প্রতীকী দিক থেকেও তাৎপর্যপূর্ণ। মার্কিন মুদ্রার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now