Gas Booking: গ্যাস বুকিংয়ের জন্য চালু নতুন নম্বর, মিসড কলেই বুক হবে সিলিন্ডার

On: Wednesday, March 18, 2026 3:06 PM
Indane gas booking new number missed call IVRS service
---Advertisement---

গ্যাস সিলিন্ডার বুকিং করতে গিয়ে অনেক সময়ই সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বারবার ফোন করেও বুকিং না হওয়ার অভিযোগ সামনে আসছিল। এবার সেই সমস্যার সমাধান করতে ইন্ডিয়ান অয়েল নতুন দুটি নম্বর চালু করেছে।

এই উদ্যোগের ফলে ইন্ডেন গ্যাসের গ্রাহকরা সহজেই ফোনের মাধ্যমে সিলিন্ডার বুক করতে পারবেন। নতুন পরিষেবায় মিসড কল বা আইভিআরএসের মাধ্যমে বুকিং করার সুযোগ থাকছে।

মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিং করার জন্য নতুন নম্বর হল ৮৯২৭২-২৫৬৬৭। এই নম্বরে কল করলেই সহজে বুকিং করা যাবে।

অন্যদিকে আইভিআরএস পদ্ধতিতে বুকিং করার জন্য চালু করা হয়েছে আরও একটি নম্বর। সেটি হল ৮৩৯১৯-৯০০৭০। এই নম্বরেও ফোন করে নির্দেশ অনুসরণ করলেই সিলিন্ডার বুকিং সম্পন্ন করা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দুটি নম্বরই ২৪ ঘণ্টা চালু থাকবে। ফলে দিনের যেকোনো সময় গ্রাহকরা সহজেই গ্যাস বুক করতে পারবেন।

এদিকে গ্যাস ডেলিভারি নিয়েও নতুন একটি সমস্যার কথা সামনে এসেছে। ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, অনেক গ্রাহকই ডেলিভারির সময় ডেলিভারি অথেন্টিকেশন কোড বা DAC দেখাতে পারছেন না। নিয়ম অনুযায়ী এই কোড ছাড়া সিলিন্ডার ডেলিভারি দেওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে গ্যাসের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বর রিচার্জ না থাকার কারণে গ্রাহকদের কাছে এই কোড পৌঁছায় না। ফলে ডেলিভারির সময় সমস্যার সৃষ্টি হয়। তাই গ্যাস পরিষেবা ব্যবহার করতে গেলে মোবাইল নম্বর সক্রিয় রাখা অত্যন্ত জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now