বিয়ে করছেন দেব-রুক্মিণী? মেহেন্দির ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

On: Wednesday, March 18, 2026 1:25 PM
---Advertisement---

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে ঘিরে আবারও শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রশ্ন—তাহলে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন এই জুটি?

অভিনেতা দেবের ফেসবুক পোস্টে দেখা যায়, রুক্মিণী মৈত্র হাতে মেহেন্দি লাগাচ্ছেন, আর তাঁর সঙ্গে হাতে মেহেন্দি করতে দেখা যায় অভিনেতা দেবকেই। বান্ধবী রুক্মিণীর সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় তাঁকে। এই বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন দেব সঙ্গে দিয়েছেন তাঁর চিরাচরিত ক্যাপশন ‘Emni’। সেই ছবিগুলি ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন, এটি কি কোনও বিয়ের ইঙ্গিত? কেউ কেউ আবার মন্তব্য করেছেন, অবশেষে কি বহুদিনের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন দেব ও রুক্মিণী।

অভিনেতা দেবের ফেসবুক পোস্ট

যদিও পোস্টে সরাসরি বিয়ের কথা উল্লেখ করা হয়নি, তবুও কমেন্ট বক্সে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, এতদিনে অপেক্ষার অবসান হোক, আবার কেউ বলছেন, এটা নিশ্চয়ই বড় কোনও ঘোষণা আসার আগাম ইঙ্গিত।

দেব এবং রুক্মিণীর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা অবশ্য এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই তাঁদের ঘিরে সম্পর্কের গুঞ্জন রয়েছে। একাধিক ছবি, অনুষ্ঠান এবং ব্যক্তিগত মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যা বারবারই এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

তবে এবার মেহেন্দির ছবি ঘিরে তৈরি হওয়া এই জল্পনা যেন আরও একধাপ এগিয়ে দিয়েছে সেই আলোচনাকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দেব বা রুক্মিণীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে—এ কি শুধুই কাকতালীয় একটি পোস্ট, না কি সত্যিই বড় কোনও সুখবরের ইঙ্গিত? আপাতত সেই উত্তর সময়ই দেবে, আর ততদিন জল্পনা চলতেই থাকবে টলিপাড়ায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now