আধার কার্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। কিন্তু এর ব্যবহার যত বেড়েছে, ততই বেড়েছে জালিয়াতি ও সাইবার প্রতারণার ঘটনা। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়ো Aadhaar তৈরি করার ঘটনাও সামনে আসছে।
Real and Fake Aadhaar: এই পরিস্থিতিতে UIDAI নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনও Aadhaar আসল না নকল।
কেন বাড়ছে ফেক Aadhaar-এর ব্যবহার?
ভুয়ো Aadhaar ব্যবহার করে ব্যাঙ্ক জালিয়াতি, সিম কার্ড তোলা, ভুয়ো অ্যাকাউন্ট খোলা বা পরিচয় চুরি করার মতো অপরাধ বাড়ছে। ফলে সাধারণ মানুষের সতর্ক থাকা জরুরি।
UIDAI-এর নতুন নিরাপত্তা ফিচার
এখন প্রতিটি আধার নথিতে একটি সুরক্ষিত QR কোড যুক্ত করা হচ্ছে। এই QR কোডে ডিজিটাল স্বাক্ষরসহ তথ্য থাকে। স্ক্যান করলেই বোঝা যাবে তথ্যটি বৈধ কি না।
QR কোড দিয়ে কীভাবে যাচাই করবেন?
প্রথমে Android বা iOS-এ UIDAI-এর Aadhaar QR Scanner বা mAadhaar অ্যাপ ডাউনলোড করুন।
এরপর আধার কার্ডে থাকা QR কোড স্ক্যান করুন।
যদি আধার আসল হয়, তবে নাম, জন্মতারিখ ও ছবি সঠিকভাবে দেখাবে এবং “QR Validated” বার্তা মিলবে।
নকল বা বিকৃত হলে “QR not verified” বার্তা দেখা যাবে।
ওয়েবসাইটে যাচাইয়ের পদ্ধতি
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Verify Aadhaar Number” অপশনে ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। নম্বর বৈধ হলে নিশ্চিতকরণ বার্তা দেখাবে, না হলে “Invalid Aadhaar” লেখা আসবে।
ডিজিটাল প্রতারণার ঝুঁকি এড়াতে আধার যাচাই করা অত্যন্ত জরুরি। কয়েক মিনিট সময় নিয়ে QR কোড স্ক্যান বা অনলাইনে নম্বর যাচাই করলেই বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।






