মার্চের শুরুতেই রেলের ডিজিটাল ব্যবস্থায় বড় পরিবর্তন। না জানলে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।
Railway rule change: ১ মার্চ ২০২৬ থেকে ভারতীয় রেলের পুরনো UTS অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। জেনারেল ও প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য ব্যবহৃত এই অ্যাপের পরিবর্তে চালু হচ্ছে নতুন সুপার অ্যাপ RailOne।
রেলের তরফে জানানো হয়েছে, সব ধরনের টিকিট পরিষেবা এখন একটিমাত্র প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। রিজার্ভেশন, জেনারেল টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট—সবই মিলবে RailOne অ্যাপে। আলাদা করে IRCTC বা UTS অ্যাপ রাখার প্রয়োজন হবে না।
নতুন করে রেজিস্ট্রেশনের ঝামেলাও নেই। বর্তমান UTS বা IRCTC আইডি দিয়েই RailOne-এ লগ-ইন করা যাবে। পুরনো R-Wallet ব্যালান্স স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যাপে স্থানান্তরিত হবে।
RailOne অ্যাপের সুবিধা
সুপার ফাস্ট টিকিট বুকিং
লাইভ ট্রেন স্ট্যাটাস ও প্ল্যাটফর্ম নম্বর দেখা
ট্রেনে বসেই খাবার অর্ডার
ডিজিটাল পেমেন্টে জেনারেল টিকিটে ৩ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ
জেনারেল টিকিট কাটার পদ্ধতি
অ্যাপ খুলে Journey Planner-এ যান
Unreserved অপশন নির্বাচন করুন
From ও To স্টেশন লিখুন
ট্রেনের ধরন বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
টিকিট My Tickets সেকশনে পাওয়া যাবে, চাইলে PDF ডাউনলোডও করা যাবে
রেল কর্তৃপক্ষের পরামর্শ, ১ মার্চের আগে প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে RailOne ডাউনলোড করে প্রস্তুত থাকুন। এতে স্টেশনে অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব হবে।
ডিজিটাল পরিষেবা আরও সহজ ও একত্রিত করতে রেলের এই পদক্ষেপ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।






