Surya Grahan 2026 : আকাশে আবারও এক বিরল দৃশ্যের অপেক্ষা। ঘিরে ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। এই সূর্যগ্রহণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আকাশে সূর্যকে ‘রিং অফ ফায়ার’-এর মতো দেখতে পাবেন।
এই গ্রহণের চরম মুহূর্ত হবে 12:12 UTC, যা ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৪২ মিনিট। ঠিক সেই সময় সূর্য সবচেয়ে বেশি আচ্ছাদিত থাকবে।
জানা গিয়েছে, প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত গ্রহণ তার সর্বোচ্চ অবস্থায় থাকবে। এরপর ধীরে ধীরে গ্রহণ কমতে শুরু করবে।
সম্পূর্ণ সূর্যগ্রহণ শেষ হবে 14:27 UTC, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে।
কোথায় দেখা যাবে?
বিশ্বের একাধিক দেশে এই গ্রহণ দৃশ্যমান হবে। যেসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, সেখান থেকেই ‘রিং অফ ফায়ার’-এর অপূর্ব দৃশ্য দেখা সম্ভব হবে।
কীভাবে দেখবেন?
বিশেষ সোলার ফিল্টার বা গ্রহণ চশমা ব্যবহার করে এই গ্রহণ দেখা উচিত। খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক হতে পারে।
Surya Grahan 2026 শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং আকাশপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।






