Ajker Rashifal 22 Jan 2026: আজ সৌভাগ্য বয়ে আসছে এই রাশির জিবনে, মিলিয়ে নিন আপনার আজকের রাশিফল

On: Thursday, January 22, 2026 10:24 AM
Illustration showing zodiac signs with Aquarius highlighted for daily horoscope and birthday astrology features
---Advertisement---

Ajker Rashifal 22 Jan 2026: ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজ যাঁদের জন্মদিন পাশ্চাত্য মতে তাঁদের রাশি কুম্ভ। এই রাশিতে ইউরেনাস ও শনি গ্রহের প্রভাব বিশেষভাবে সক্রিয়। জন্মতারিখ ২২ হওয়ায় ইউরেনাসের প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে জীবনের নানা দিকেই। আজকের শুভ সংখ্যা ৪, ১৩, ২২ ও ৩১। শুভ বার শনি ও রবিবার। শুভ রত্ন গার্নেট ও নীলা। আজ নীল ও গোলাপি রং সৌভাগ্য বাড়াতে সক্ষম

মেষ
মেষ রাশির জাতকদের জন্য আজ বিদেশ থেকে আয় ও কাজের সুযোগের ইঙ্গিত মিলছে। ব্যবসার স্বার্থে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। প্রবাসে থাকা বড় দাদা বা দিদির সহযোগিতা পারিবারিক স্বস্তি এনে দেবে। নতুন ব্যবসার পরিকল্পনায় আশার বার্তা আছে। স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে স্থিতি বজায় রাখতে পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা করলে ভালো ফল পাওয়া যেতে পারে।

বৃষ
বৃষ রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কারও সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই ভালো। পারিবারিক কাজে বাবার সহায়তা মিলতে পারে। বিদেশি সংস্থায় কাজের সুযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রভাবশালী কারও সহায়তায় ব্যবসায় অগ্রগতি হতে পারে। খাদ্যাভ্যাসে সবুজ শস্য বাড়ালে শরীর ও মন দুটোই ভালো থাকবে।

মিথুন
মিথুন রাশির জাতকদের ভাগ্যোন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। উচ্চশিক্ষা বা গবেষণার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে। ধর্ম বা আধ্যাত্মিক বিষয়ে বিতর্ক থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। দান সেবা ও সামাজিক কাজে যুক্ত হলে মানসিক শান্তি বাড়বে।

কর্কট
কর্কট রাশির জাতকদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না যাওয়াই উত্তম। ব্যাংক ও বিমা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। শেয়ার বাজারে যুক্ত ব্যক্তিরা সুফল পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মসংযম জরুরি।

সিংহ
সিংহ রাশির জাতকদের দাম্পত্যে টানাপোড়েন দেখা দিতে পারে তবে ব্যবসার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বে বৈদেশিক ব্যবসায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

কন্যা
কন্যা রাশির জাতকদের আজ কর্মস্থলে অধস্তন ব্যক্তিদের সঙ্গে তর্ক এড়িয়ে চলা জরুরি। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। গৃহস্থালি বিষয়ে কিছু জটিলতা এলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

তুলা 
তুলা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে জটিলতা বাড়তে পারে। প্রবাসে থাকা সন্তানের সহায়তায় পরিবারের পরিবেশ স্বস্তিদায়ক হয়ে উঠবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। মানসিক ভারসাম্য ধরে রাখুন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক বিষয়ে আজ কিছু অশান্তি দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায় উন্নতির জন্য প্রবাসী কারও সাহায্য মিলতে পারে।

ধনু
ধনু রাশির জাতকদের মধ্যস্থতা ও যোগাযোগমূলক কাজে সাফল্যের যোগ আছে। বিদেশ থেকে ব্যবসায়িক অর্ডার আসতে পারে। প্রবাসে থাকা ভাই বা বোনের সাহায্য প্রয়োজন হতে পারে।

মকর
মকর রাশির জাতকদের আজ বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। প্রবাসী আত্মীয়ের আগমন আনন্দ বাড়াবে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য আজ দিনটি বিশেষ শুভ। বৈদেশিক কাজে উন্নতি হবে। কর্মজীবন ও ব্যক্তিজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। জীবিকার কারণে বিদেশ যাত্রার সুযোগ মিলতে পারে।

মীন
মীন রাশির জাতকদের বৈদেশিক ব্যবসায় সাফল্য আসতে পারে। কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। আইনগত বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।

জ্যোতিষ অনুযায়ী আজকের শুভ মুহূর্ত সকাল ৬.৫৪ থেকে ৮.১৬। বেলা ১১.১৩ থেকে ১.২৬। রাত ১.৩৮ থেকে ভোর ৪.১২ । আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। চতুর্থী তিথি রাত ২.৮ মিনিট পর্যন্ত থাকবে এরপর শুরু হবে পঞ্চমী তিথি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now