Yuva Sathi Scheme: যুব সাথী প্রকল্পে নতুন হেল্পডেস্ক নম্বর চালু, আবেদনকারীদের জন্য বড় ঘোষণা

On: Tuesday, March 10, 2026 11:24 AM
Yuva Sathi Scheme West Bengal government stipend scheme
---Advertisement---

বেকার তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প Yuva Sathi Scheme নিয়ে এবার বড় পদক্ষেপ নেওয়া হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে আবেদনকারীদের নানা সমস্যার সমাধানের জন্য রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর একটি বিশেষ হেল্পডেস্ক নম্বর চালু করেছে।

এই নম্বরটি হল ৬২৯২২৪৮৮৮৮। আবেদনকারীরা এই নম্বরে যোগাযোগ করে নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন।

কেন চালু করা হল হেল্পডেস্ক

রাজ্যে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প চালুর পর থেকেই বিপুল সাড়া মিলেছে। অনেক আবেদনকারীরই আবেদনের অবস্থা বা অন্যান্য তথ্য জানার প্রয়োজন পড়ছে। সেই কারণেই আবেদনকারীদের সুবিধার জন্য এই হেল্পডেস্ক চালু করা হয়েছে।

এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের Application Status জানতে পারবেন এবং প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও পেতে পারবেন।

কতজন আবেদন করেছেন

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল।

এখন পর্যন্ত মোট ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ১৯ লক্ষ আবেদন অনলাইনে জমা পড়েছে। এছাড়া প্রায় ৬৫ লক্ষ আবেদন রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আয়োজিত বিশেষ ক্যাম্পের মাধ্যমে জমা পড়েছে।

বাজেটে বড় বরাদ্দ

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং বয়সসীমা ২১ থেকে ৪০ বছর এর মধ্যে থাকতে হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিল মাস থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই আর্থিক সহায়তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অথবা চাকরি না পাওয়া পর্যন্ত চালু থাকবে।

তবে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।

বর্তমানে আবেদনকারীদের জমা দেওয়া মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আধার বা ভোটার কার্ড এবং ব্যাঙ্কের নথি যাচাইয়ের কাজ চলছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now