Yuva Sathi Scheme Documents: যুবসাথীতে আবেদন করতে কোন কোন নথি লাগবে? জানুন সম্পূর্ণ তালিকা

On: Saturday, February 14, 2026 7:32 AM
Documents required for Yuva Sathi scheme application in West Bengal
---Advertisement---

Yuva Sathi Scheme: আর মাত্র কিছুদিন। তারপরই শুরু হচ্ছে বহুচর্চিত যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া।

রাজ্যজুড়ে ইতিমধ্যেই এই স্কিম নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা দিতে শুরু হচ্ছে Yuva Sathi। মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রকল্প। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প বসবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়েই জমা দিতে হবে আবেদনপত্র।

তবে আবেদন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা। এখনও সরকারিভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলেও বিভিন্ন সূত্রে যে ডকুমেন্টগুলির কথা জানা যাচ্ছে, সেগুলি নিচে তুলে ধরা হল।

যে নথিগুলি লাগতে পারে

প্রথমেই প্রয়োজন হবে আধার কার্ড। এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে।

বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে হতে পারে।

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রেজাল্ট ও সার্টিফিকেটও প্রয়োজন হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক জমা দিতে হবে, যাতে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদনপত্রের সঙ্গে।

আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ক্যাম্পে যাওয়ার আগে সমস্ত নথির ফটোকপি ও আসল কাগজপত্র সঙ্গে রাখার।

কারা আবেদন করতে পারবেন?

২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক ও যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

প্রথমে শোনা গিয়েছিল, অন্য কোনও সরকারি সাহায্য বা স্কলারশিপ পেলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, স্কলারশিপ পাওয়ার সঙ্গে যুবসাথীর কোনও বিরোধ নেই। যদিও অন্য কোনও সরকারি ভাতা পেলে এই সুবিধা মিলবে না।

কতদিন মিলবে ভাতা?

প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। পাঁচ বছর পরও যদি আবেদনকারী কর্মসংস্থান না পান, তবে প্রকল্প নবীকরণের সুযোগ থাকবে। তবে চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যাবে।

অনেকের ধারণা ছিল, এই প্রকল্প শুধুমাত্র পুরুষদের জন্য। কিন্তু তা নয়। যোগ্য বেকার মহিলারাও এই সুবিধা পাবেন। তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাঁরা এই ভাতা পাবেন না।

আবেদন শুরুর আগে প্রয়োজনীয় সব নথি জোগাড় করে রাখাই এখন সবচেয়ে জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now