Yuva Sathi Camp List 2026: আপনার এলাকায় কোথায় বসছে যুবসাথী ক্যাম্প? এখানে সম্পূর্ণ তালিকা দেখুন

On: Monday, February 16, 2026 7:42 PM
Crowd at Yuva Sathi government camp in West Bengal
---Advertisement---

হঠাৎ করেই রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুবসাথী।

Yuva Sathi camp list 2026: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যুবসাথী প্রকল্প ঘিরে তরুণ-তরুণী থেকে ত্রিশোর্ধ্ব বহু আবেদনকারী ইতিমধ্যেই উৎসাহী। সেই আগ্রহের জেরে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প।

রাজ্য সরকারের উদ্যোগে ‘দুয়ারে সরকার’-এর আদলে ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের মাধ্যমে এই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের দরজায়। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প খোলা থাকবে। নির্দিষ্ট ছুটির দিন বাদে শিবির চলবে নিয়মিত।

গুরুত্বপূর্ণ বিষয় হল, যুবসাথী প্রকল্পে আবেদন শুধুমাত্র অফলাইনে গ্রহণ করা হবে। ক্যাম্পে উপস্থিত হয়ে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে। প্রথমে অনলাইনে আবেদন প্রক্রিয়ার ভাবনা থাকলেও পরে অফলাইন ব্যবস্থাই কার্যকর করা হয়েছে।

কোথায় কোথায় বসছে ক্যাম্প?

রাজ্যের প্রতিটি জেলায় বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ব্লক ও লোকাল বডি স্তরেও শিবির হচ্ছে। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের জেলা, বিধানসভা এবং ব্লক নির্বাচন করলে সংশ্লিষ্ট এলাকার ক্যাম্পের সম্পূর্ণ তালিকা জানা যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

আধার কার্ড
SC বা ST বা OBC সার্টিফিকেট, যদি থাকে
ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স
২ কপি পাসপোর্ট সাইজ ছবি

কারা পাবেন না সুবিধা?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ প্রাপকেরাও যুবসাথীর অর্থ পেতে পারেন। তবে অন্য কোনও আর্থিক সহায়তা না পেলে পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। পাঁচ বছরে চাকরি না পেলে নাম পুনর্নবীকরণ করা যাবে।

তবে লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের অর্থ পাবেন না। এছাড়া বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত আবেদনকারীরাও অযোগ্য।

যুবসাথী ক্যাম্প ঘিরে জেলায় জেলায় ভিড় বাড়ছে। তাই নির্দিষ্ট নথি নিয়ে নির্ধারিত শিবিরে সময়মতো উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now