‘ঘরভাঙানি’ বন্ধু! মৌনীর বিচ্ছেদের জন্য কেন দিশাকে দায়ী করছে নেটদুনিয়া?

On: Friday, May 15, 2026 10:53 PM
---Advertisement---

বিচ্ছেদের ঘোষণা হতেই নতুন করে চর্চার কেন্দ্রে মৌনী রায় (Mouni Roy) এবং সূরজ নাম্বিয়ার (Suraj Nambiar)। কয়েক সপ্তাহ ধরে সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলছিলই। অবশেষে সমাজমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান দু’জনে। কিন্তু সেই ঘোষণার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে আরেক দফা জল্পনা— আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দিশা পাটানি (Disha Patani)-র নাম।


সম্প্রতি লক্ষ্য করা যায়, মৌনী এবং সূরজ একে অপরকে সমাজমাধ্যমে আনফলো করেছেন। শুধু তাই নয়, তাঁদের একসঙ্গে থাকা বেশ কিছু ছবিও সরিয়ে ফেলা হয়েছে প্রোফাইল থেকে। এর পর থেকেই বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়।

তবে নেটিজেনদের একাংশের নজর গিয়েছে অন্য একটি দিকে। তাঁদের দাবি, মৌনী সূরজকে আনফলো করার সময় প্রায় একইসঙ্গে দিশাও নাকি সূরজকে আনফলো করেন। সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা, কটাক্ষ এবং জল্পনা।

দীর্ঘদিন ধরেই দিশা ও মৌনীর বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় আলোচনা রয়েছে। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান, বিদেশ সফর— বহু জায়গাতেই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকি মৌনীর বিয়ের অনুষ্ঠানেও দিশাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দেখা গিয়েছিল। সেই কারণেই এখন তাঁদের সম্পর্ক নিয়েও নানা মন্তব্য ছড়াতে শুরু করেছে সমাজমাধ্যমে।

কেউ কেউ দাবি করছেন, দিশা ও মৌনীর বন্ধুত্ব নাকি “অতিরিক্ত ঘনিষ্ঠ” ছিল এবং তার প্রভাব পড়েছিল দাম্পত্যেও। যদিও এই সমস্ত দাবি পুরোপুরি নেটিজেনদের জল্পনা নির্ভর। এ বিষয়ে এখনও পর্যন্ত মৌনী, সূরজ বা দিশা— কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এরই মধ্যে দিশার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েক মাস আগে পাঞ্জাবি গায়ক Talwiinder-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই আলোচনা পরে স্তিমিত হয়ে যায়।

অন্যদিকে বিচ্ছেদের ঘোষণা করে মৌনী স্পষ্ট জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন অযথা গুজব না ছড়ানো হয়। তিনি অনুরোধ করেছেন, এই সময়টায় তাঁদের কিছুটা ব্যক্তিগত পরিসর দেওয়া হোক।

সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই মৌনী ও সূরজের সম্পর্কে সমস্যা চলছিল। তবে বিচ্ছেদের প্রকৃত কারণ নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। কিন্তু তার আগেই সমাজমাধ্যমে নানা তত্ত্ব, সম্পর্কের সমীকরণ আর বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now