রাহুলের মৃত্যুর ২২ দিন পর ফেসবুকে পোস্ট, কী লিখলেন সহ-অভিনেত্রী শ্বেতা?

On: Monday, April 20, 2026 6:52 PM
---Advertisement---

তালসারির মর্মান্তিক ঘটনার পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময়। তবু এখনও ধোঁয়াশা কাটেনি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র অকাল মৃত্যুকে ঘিরে। শুটিং চলাকালীন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে চলছে তদন্ত। আর সেই সময়েই নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র (Shweta Mishra)।

ঘটনার দিন তালসারির সমুদ্রে রাহুলের সঙ্গে জলে ছিলেন শ্বেতাও। সেই কারণেই শুরু থেকেই তাঁকে ঘিরে প্রশ্নের ঝড় উঠেছিল। কিন্তু এতদিন ধরে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ঘটনার ব্যাখ্যা তো দূরের কথা, প্রকাশ্যে শোকপ্রকাশও প্রায় এড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

অবশেষে ২২ দিন পর নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শ্বেতা। একটিতে সাদা পোশাকে, শান্ত ভঙ্গিতে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে পারে না।” পাশাপাশি নিজের প্রোফাইল ছবিও বদলেছেন তিনি— সেখানে পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকা এক অন্য মুডের শ্বেতা।

এর আগে অবশ্য রাহুলের মৃত্যুর পর একবার তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘ভালো থেকো’ লিখে শ্রদ্ধা জানিয়েছিলেন শ্বেতা। তারপর দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন। সেই নীরবতার পর হঠাৎ এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। তবে তদন্ত এগোতে থাকায় উঠে আসছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বিপজ্জনক এলাকায় কাজ চলছিল। পাশাপাশি সেটে নিরাপত্তার ঘাটতিও ছিল বলেই দাবি তুলেছেন পরিবারের সদস্য এবং শিল্পী সংগঠনের একাংশ।

এই আবহে শ্বেতার সাম্প্রতিক পোস্ট যেন আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে টালসারি ট্র্যাজেডিকে। তদন্তের অগ্রগতি কী বলে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now