Weather Update: দক্ষিণবঙ্গে হু হু করে চড়বে পারদ, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

On: Saturday, January 17, 2026 4:56 AM
Morning fog and rising temperature in South Bengal as western disturbance affects weather
---Advertisement---

Weather Update: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জের, দক্ষিণবঙ্গে হু হু করে চড়বে পারদ। মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ কমতে শুরু করেছে। শনি ও রবিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সোমবার থেকে তাপমাত্রা আরও উপরে উঠতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে প্রশ্ন উঠেছে পৌষে একটু শীত দেখিয়ে এগোতেই কি বিদায় নিল শীতের মরশুম।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা বাড়বে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো। যদিও আপাতত সর্বোচ্চ এবং সর্বনিম্ন পারদ এখনও স্বাভাবিকের নিচে থাকবে বলে আশ্বাস দিয়েছে দপ্তর। রবিবার পর্যন্ত রাতের তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে পরের তিনদিন রাতের ঠান্ডা কমবে।

হঠাৎ এমন উষ্ণতার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। সোমবার আর একটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর অঞ্চলে কেরল উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই কুয়াশার পরিমাণ বেড়েছে। কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সকালবেলায় কুয়াশায় ঢেকে থাকবে। তার মধ্যে হুগলি দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও গত কয়েকদিনে তাপমাত্রা কমেছে সামান্য তবে কুয়াশার ঘনত্ব বেড়েছে অনেকটাই। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গেও রবিবার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

১, দক্ষিণবঙ্গে কবে থেকে বাড়বে তাপমাত্রা?
আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং রাতের শীত কমবে।

২, তাপমাত্রা কতটা বাড়তে পারে?
পূর্বাভাস অনুযায়ী তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে।

৩, এই উষ্ণতার প্রধান কারণ কী?
উত্তর পশ্চিম ভারতে টানা দুইটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ও আরব সাগর সংলগ্ন ঘূর্ণাবর্তের কারণে শীতের আমেজ কমছে।

৪, দক্ষিণবঙ্গে কুয়াশা কি বাড়বে
হ্যাঁ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি রয়েছে।

৫, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now