Vijay Rashmika wedding cost: বিরুষ্কার বিয়েতে ১০০ কোটি, বিজয়-রশ্মিকার এলাহি আয়োজনেও কত খরচ?

On: Saturday, February 28, 2026 8:40 AM
Vijay Deverakonda and Rashmika Mandanna wedding in Udaipur luxury resort
---Advertisement---

ডেস্টিনেশন বিয়ের ট্রেন্ডে আবারও চমক। এবার নজর দক্ষিণী তারকা জুটির রাজকীয় আয়োজনের দিকে।

Vijay Rashmika wedding cost: ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করলেন বিজয় দেবরকোন্ডারশ্মিকা মন্দানা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের এক বিলাসবহুল রিসর্টে চার হাত এক করলেন তাঁরা। জানা গিয়েছে, দু’টি ভিন্ন মতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

অরাবলী পর্বতমালার পটভূমিতে অবস্থিত এই রিসর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল কক্ষ, একাধিক সুইট ও ভিলা। সাধারণ কক্ষের এক রাতের ভাড়া ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। বিশেষ ভিলার ক্ষেত্রে তা প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত পৌঁছয়। স্বাভাবিকভাবেই বিয়ের ভেন্যুতেই মোটা অঙ্ক খরচ হয়েছে বলে অনুমান।

সূত্রের খবর, এখনও পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা মিলিয়ে প্রায় ২.৫ কোটি টাকার আশপাশে ব্যয় করেছেন এই তারকা জুটি। তবে সামনে রয়েছে প্রীতিভোজ ও অন্যান্য অনুষ্ঠান। ফলে চূড়ান্ত অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনুরাগীরা।

তুলনায় উঠে আসছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ইতালির ডেস্টিনেশন বিয়ে। ২০১৭ সালে সেই আয়োজন ঘিরে শোনা গিয়েছিল প্রায় ১০০ কোটি টাকার ব্যয়ের কথা। একইভাবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতেও খরচ হয়েছিল আনুমানিক ৭৫.৫ কোটি টাকা।

অনুরাগীদের একাংশের অনুমান, সব অনুষ্ঠান মিলিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের মোট খরচ ৫০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

রাজকীয় আয়োজন, বিলাসবহুল ভেন্যু এবং তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে এই বিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত মোট ব্যয় কত দাঁড়ায়, সেদিকেই এখন নজর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now