Budget 2026, Gold – Silver Price Update: ফেব্রুয়ারির শুরুতেই দাম কমলো সোনার, আরও সস্তা হবে হলুদ ধাতু?

On: Sunday, February 1, 2026 9:38 AM
Gold and silver prices fall suddenly after weeks of strong rise in Indian market
---Advertisement---

Budget 2026, Gold – Silver Price Update: দিনের পর দিন সোনার দাম (Gold Price) ছিল টানা ঊর্ধ্বমুখী। রুপোর দামও (Silver Price) কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক গতিতে বাড়ছিল। কিন্তু হঠাৎ করেই সেই ছবিটা বদলে গেল। গত ৪৮ ঘণ্টায় দুই মূল্যবান ধাতুর দামই বড়সড় ধাক্কা খেয়েছে। মাত্র ২ দিনের ব্যবধানে সোনার দাম কমেছে প্রায় ১৬,০০০ টাকা আর রুপোর দর নেমেছে প্রায় ৩০,০০০ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের মতামত

স্বর্ণ ব্যবসায়ীদের মতে, এই দরপতন আপাতত কিছুটা স্বস্তির হলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। কারণ আগামী দিনে আবার দাম বাড়তে পারে এমন আশঙ্কাও থেকেই যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের নজর এখন কেন্দ্রীয় বাজেটের দিকে। সংসদে পেশ হওয়া বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনার উপর আমদানি শুল্ক কমান কি না সেটাই এখন মূল আলোচনার বিষয়। ক্রেতা এবং বিক্রেতা দু পক্ষই সেই সিদ্ধান্তের অপেক্ষায়।

সোনার দামে পরিবর্তন

কলকাতার বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সেদিন ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১,৭৮,৪৫০  টাকা। কিন্তু শনিবার সেই দাম নেমে আসে ১,৬২,৩০০  টাকায়। অর্থাৎ মাত্র ২ দিনেই হলুদ ধাতুর দর কমেছে প্রায় ১৬,০০০ টাকা।

রুপোর দামে পরিবর্তন

রুপোর বাজারে পতন আরও বেশি চোখে পড়ার মতো। ২৯ জানুয়ারি কলকাতায় ১ কিলো খুচরো রুপোর দাম উঠেছিল ৩,৮৫,৪০০ টাকা। কিন্তু গত ২ দিনের ধাক্কায় শনিবার সেই দর নেমে দাঁড়িয়েছে ৩,০২,৫০০ টাকায়। ফলে ৪৮ ঘণ্টার মধ্যেই রুপোর দাম কমেছে প্রায় ৮৩ হাজার টাকা।

সোনা – রুপোর দাম পতনের কারণ

বিশেষজ্ঞদের মতে এই দরপতনের পিছনে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। আমেরিকার ফেডারেল ব্যাংক সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। মার্কিন ডলারের তুলনায় টাকার দুর্বলতা। সেই সঙ্গে বিশ্বজুড়ে চলা ভূরাজনৈতিক অস্থিরতা। এই সব মিলিয়েই সোনা এবং রুপোর বাজারে এমন দোলাচল তৈরি হয়েছে। স্বর্ণ ব্যবসায়ী মহলের আশঙ্কা এই অস্থিরতা পুরোপুরি কাটেনি বলেই অদূর ভবিষ্যতে ফের দাম বাড়তে পারে।

এই পরিস্থিতিতে দামের লাগাম টানার একমাত্র উপায় হিসেবে ব্যবসায়ীরা তাকিয়ে রয়েছেন বাজেটের দিকেই। গত বছর বাজেট পেশের সময় সোনার আমদানি শুল্ক ১৫% শতাংশ থেকে কমিয়ে ৬% শতাংশ করা হয়েছিল। তার সরাসরি প্রভাব পড়ে বাজারে এবং সোনার দাম তখন অনেকটাই নেমে আসে। সেই উদাহরণ সামনে রেখেই এবার আরও বড় পদক্ষেপের দাবি উঠছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now