সপ্তাহের শুরুতেই সতর্কবার্তা।
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ সময়টা খুব একটা স্বস্তিদায়ক নয়। ছোটখাটো আর্থিক উন্নতির ইঙ্গিত থাকলেও খরচের চাপ বাড়তে পারে। প্রিয়জনের জন্য ব্যয় এবং অপ্রত্যাশিত খরচ মিলিয়ে বাজেটে টান পড়ার আশঙ্কা রয়েছে।
কর্মক্ষেত্রে অকারণ উদ্বেগ তৈরি হতে পারে। সহকর্মী বা বন্ধুস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ পরিস্থিতি জটিল করতে পারে। একের পর এক ছোট সমস্যা মানসিক শান্তি নষ্ট করবে। কাজে বাধা, দেরি বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
হঠাৎ অর্থক্ষতি কিংবা অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। নতুন কোনও জিনিস কেনার সম্ভাবনা থাকলেও তা ভেবে চিন্তে করুন। অপ্রত্যাশিত যোগাযোগ থেকে লাভের চেয়ে বিভ্রান্তিই বেশি হতে পারে।
পারিবারিক ক্ষেত্রে স্বজনদের কারও জন্য দুশ্চিন্তা বাড়বে। অযথা মনোমালিন্য এড়িয়ে চলা জরুরি। শরীর ও মন দুটোই কিছুটা ক্লান্ত থাকবে। টুকটাক আঘাত বা শারীরিক অস্বস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রেমের সম্পর্কে দৈহিক আকর্ষণ বৃদ্ধি পেলেও মানসিক চাপ বাড়তে পারে। সংযম ও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা প্রয়োজন।
কি করবেন
প্রতি শনি ও মঙ্গলবার দিনের একবার মুখের এঁটো খাবার কাককে খেতে দিন। নিয়মিত এই প্রতিকার মানসিক অস্থিরতা কমাতে এবং পারিবারিক অশান্তি প্রশমনে সহায়ক হতে পারে।
কি রঙ পরবেন
সাদা ও হালকা আকাশি রঙ শুভ। বিশেষ করে সাদা রঙ আপনার মানসিক স্থিতি ও কর্মসাফল্যে সহায়ক হবে। বাড়ির রঙ সাদা রাখলেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মনে রাখবেন, রাশিফল অনুমানভিত্তিক। ব্যক্তিগত জন্মছক ও নক্ষত্রভেদে ফলের তারতম্য স্বাভাবিক। তাই এটি সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখাই শ্রেয়।








