দিশার জন্য ভেঙেছে সংসার! জল্পনা শেষে মুখ খুললেন সূরজ, মৌনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী বললেন তিনি?

On: Monday, May 18, 2026 10:56 PM
---Advertisement---

বিচ্ছেদের ঘোষণা ঘিরে কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রে মৌনী রায় (Mouni Roy) এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার (Suraj Nambiar)। সম্পর্ক ভাঙার খবর সামনে আসার পর থেকেই সমাজমাধ্যমে নানা জল্পনা ছড়াতে শুরু করে। বিশেষ করে অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)-র নাম টেনে নানা মন্তব্য করতে দেখা যায় নেটাগরিকদের একাংশকে। কেউ কেউ দাবি করেন, মৌনী ও সূরজের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে নাকি ঢুকে পড়েছিলেন দিশা। এমনকি, বিচ্ছেদের পর মৌনী নাকি মোটা অঙ্কের খোরপোশ চাইছেন বলেও গুঞ্জন ছড়ায়।

এই পরিস্থিতিতেই সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে সমস্ত জল্পনায় ইতি টানার চেষ্টা করলেন সূরজ। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘‘আমি ও মৌনী যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা একেবারেই সম্মানের সঙ্গে হচ্ছে। আমাদের বিচ্ছেদের ঘোষণার পরে যে সব আলোচনা চলছে, সেগুলো সর্বৈব মিথ্যা ও মনগড়া। অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে দায়ী করেছেন। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।’’

খোরপোশ নিয়েও ওঠা জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি। সূরজের দাবি, মৌনী তাঁর থেকে কোনও অর্থ দাবি করেননি। পাশাপাশি, বন্ধুদের নাম টেনে অযথা বিতর্ক তৈরি না করার আবেদনও জানান তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মৌনী ও দিশার বন্ধুত্ব নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা চলছিল। তাঁদের একসঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে নানা কৌতূহল তৈরি হয়। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনও কোনও মন্তব্য করেননি দুই অভিনেত্রী। অন্য দিকে, দিশার নাম জড়িয়েছিল পঞ্জাবি গায়ক Talwiinder-এর সঙ্গেও। তবে নতুন করে বিচ্ছেদের জল্পনায় ফের আলোচনায় উঠে এল তাঁর নাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now