সিম খোলার পরই ফেলে রাখেন? স্মার্টফোনের এই পিনের আরও চমকপ্রদ ব্যবহার রয়েছে

On: Tuesday, July 14, 2026 4:29 PM
---Advertisement---

নতুন স্মার্টফোন কিনলে বাক্সের ভিতরে একটি ছোট ধাতব পিন প্রায় সবসময়ই থাকে। বেশিরভাগ মানুষ এটিকে শুধু সিম কার্ড ট্রে খোলার কাজে ব্যবহার করেন। এরপর সেটি আবার বাক্সে তুলে রাখা হয়, নয়তো কিছুদিনের মধ্যেই হারিয়ে যায়। কিন্তু এই ছোট্ট যন্ত্রটির ব্যবহার যে শুধু সিম ট্রে খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়, তা অনেকেই জানেন না।

আসলে স্মার্টফোনের সঙ্গে দেওয়া এই ধাতব পিনটির নাম সিম ইজেক্টর টুল। মজবুত ধাতু দিয়ে তৈরি হওয়ায় দৈনন্দিন জীবনের একাধিক ছোটখাটো কাজে এটি ব্যবহার করা যায়।

Wi-Fi রাউটার রিসেট করতেও কাজে লাগে
অনেক Wi-Fi রাউটারের পিছনে একটি ছোট রিসেট হোল বা পিনহোল থাকে। ইন্টারনেট সংযোগে সমস্যা হলে বা রাউটারকে ফ্যাক্টরি সেটিংসে ফিরিয়ে আনতে সেই ছোট ছিদ্রে সিম ইজেক্টর টুল প্রবেশ করিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরলেই রিসেট করা সম্ভব।

তবে রিসেট করার আগে মনে রাখতে হবে, এতে রাউটারের সমস্ত সংরক্ষিত সেটিংস এবং কনফিগারেশন মুছে যেতে পারে। ফলে পরে নতুন করে রাউটার সেটআপ করতে হবে।

ইয়ারবাড রিসেট করতেও সাহায্য করে
অনেক ওয়্যারলেস ইয়ারবাড বা TWS ডিভাইসে ছোট একটি রিসেট বাটন থাকে, যা আঙুল দিয়ে চাপা কঠিন। সেক্ষেত্রে সিম ইজেক্টর টুল ব্যবহার করে সহজেই সেই বাটন চাপা যায়।

তবে রিসেট করার নিয়ম সব ব্র্যান্ডে এক নয়। তাই ব্যবহার করার আগে সংশ্লিষ্ট সংস্থার নির্দেশিকা দেখে নেওয়া উচিত।

ছোটখাটো কাজে হতে পারে কার্যকর
হাতের কাছে ছুরি বা কাঁচি না থাকলে এই পিন জরুরি পরিস্থিতিতে কাজে লাগতে পারে। এর সূচালো অংশ দিয়ে টেপ, প্লাস্টিকের মোড়ক কিংবা বোতলের সিল ফুটো করা সহজ হয়। ফলে ছোট প্যাকেট বা ডেলিভারির মোড়ক খোলার জন্য এটি একটি সুবিধাজনক বিকল্প হতে পারে।

অনেকেই অপ্রয়োজনীয় ভেবে সিম ইজেক্টর টুলটি ফেলে দেন বা হারিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনের সময় এই ছোট্ট সরঞ্জামটি একাধিক কাজে ব্যবহার করা যায়। তাই নতুন ফোনের বাক্স থেকে বের করার পর সেটিকে যত্ন করে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now