আবারও নোটবন্দি হতে পারে! প্লাস্টিকের নোট এলে কি কাগজের নোট বদলাতে ব্যাংকে লাইন দিতে হবে?

On: Sunday, July 19, 2026 11:50 PM
---Advertisement---

ভারতে প্লাস্টিক বা পলিমার নোট চালুর পরিকল্পনার খবর সামনে আসতেই অনেকের মনেই একটাই প্রশ্ন ঘুরছে—তাহলে কি বর্তমান কাগজের নোট আর চলবে না? আবার কি নোটবন্দির মতো ব্যাঙ্কে গিয়ে নোট বদলাতে হবে? এই জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট হয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবস্থান।

রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ধাপে ধাপে পলিমার নোট চালু করা হতে পারে। তবে নতুন নোট বাজারে এলেই যে কাগজের নোটের প্রচলন একেবারে বন্ধ হয়ে যাবে, এমন কোনও সিদ্ধান্ত নেই।

কাগজের নোট কি আগের মতোই চলবে?
হ্যাঁ। প্রাথমিক পর্যায়ে কাগজের নোট এবং প্লাস্টিকের নোট—দুই ধরনের নোটই একসঙ্গে প্রচলনে থাকবে। অর্থাৎ নতুন পলিমার নোট চালু হলেও বর্তমানে ব্যবহৃত বৈধ কাগজের নোট ব্যবহার করা যাবে।

কীভাবে হবে পরিবর্তন?
রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, নতুন নোট একবারে বাজারে আনা হবে না। ধাপে ধাপে কাগজের নোটের পরিবর্তে পলিমার নোট সরবরাহ করা হবে। পুরনো নোট স্বাভাবিক নিয়মেই ধীরে ধীরে বাজার থেকে কমে যাবে এবং তার জায়গা নেবে নতুন নোট।

অর্থাৎ এই পরিবর্তন হবে নিয়মিত মুদ্রা ব্যবস্থাপনার অংশ হিসেবে, কোনও আকস্মিক পদক্ষেপ হিসেবে নয়।

নোটবন্দির মতো পরিস্থিতি তৈরি হবে?
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, তার কোনও সম্ভাবনা নেই। প্লাস্টিকের নোট চালুর অর্থ এই নয় যে পুরনো কাগজের নোট হঠাৎ অচল হয়ে যাবে। ফলে সাধারণ মানুষকে ব্যাঙ্কে গিয়ে নোট বদলানোর জন্য লাইনে দাঁড়াতে হবে না।

রিজ়ার্ভ ব্যাঙ্কের লক্ষ্য মূলত দীর্ঘস্থায়ী ও টেকসই মুদ্রা চালু করা। সেই কারণেই ধাপে ধাপে পলিমার নোটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই প্লাস্টিকের নোট চালু হলেও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে আপাতত কোনও বড় পরিবর্তন বা অতিরিক্ত ঝামেলার আশঙ্কা নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now