Rashmika Mandanna Wedding Rumours: উদয়পুরে বিয়ের জল্পনা, বিজয়-রশ্মিকার মাঝে প্রাক্তনের বন্ধুর কটাক্ষে নতুন বিতর্ক

On: Sunday, February 22, 2026 4:44 PM
Vijay Deverakonda and Rashmika Mandanna spotted at airport amid wedding rumours
---Advertisement---

Rashmika Mandanna Wedding Rumours: বিয়ের গুঞ্জনে যখন সরগরম ইন্ডাস্ট্রি, ঠিক তখনই অতীতের এক ছায়া ঘনাল। উদয়পুরের উদ্দেশে একসঙ্গে রওনা দিয়েছেন বিজয় দেবরকোন্ডারশ্মিকা মন্দানা

আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হতে পারে বলে জোর আলোচনা চলছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি কেউই। শনিবার বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তারকা জুটিকে। সূত্রের দাবি, বিয়ের অনুষ্ঠান ঘিরেই রাজস্থানের উদয়পুরে পাড়ি দিয়েছেন তাঁরা।

এই আবহেই সামনে এসেছে নতুন বিতর্ক। রশ্মিকার প্রাক্তন রক্ষিত শেট্টী-র ঘনিষ্ঠ বন্ধু প্রমোদ শেট্টীর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু রশ্মিকার। ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেখান থেকেই প্রেম, ২০১৭ সালে বাগ্‌দান। তবে ২০১৮ সালেই সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর দু’জনেই নিজেদের কেরিয়ারে এগিয়ে যান।

এরপর থেকেই বিজয়ের সঙ্গে রশ্মিকার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। বহু বছর ধরে চলা সেই সম্পর্ক এবার নাকি পরিণতির পথে। যদিও তাঁরা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন।

সম্প্রতি প্রমোদ শেট্টী দাবি করেন, তাঁকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, রক্ষিত নাকি কোনও অপরাধবোধে ভুগছেন না। এই বক্তব্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

অনেকেই মনে করছেন, বিয়ের আনন্দঘন মুহূর্তে এমন মন্তব্য অপ্রাসঙ্গিক। রশ্মিকার অনুরাগীরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্যকে নিম্নরুচির পরিচয় বলে কটাক্ষ করেছেন।

এখন প্রশ্ন, বিয়ের জল্পনার মাঝে এই বিতর্কে কি মুখ খুলবেন বিজয় বা রশ্মিকা? নাকি নীরব থাকাই তাঁদের কৌশল?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now