বিয়ের আনন্দ এখনও টাটকা। তার মধ্যেই নতুন জল্পনা—মাতৃত্ব নিয়ে ভাবছেন কি রশ্মিকা?
Rashmika Mandanna: সম্প্রতি উদয়পুরে বিয়ে সেরেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। দীর্ঘদিনের সম্পর্কের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। আর বিয়ের পর থেকেই অনুরাগীদের কৌতূহল—এবার কি পরিবার বাড়ানোর পালা?
সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে রশ্মিকার মন্তব্যেই মিলেছে ইঙ্গিত। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মা হওয়ার স্বপ্ন তাঁর রয়েছে। শুধু এক সন্তানে নয়, একাধিক সন্তানের কথাও ভেবেছেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।
রশ্মিকার মতে, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় করে। পরিবারই তাঁর কাছে সবচেয়ে বড় শক্তি। তাই ভবিষ্যতে মা হলে সন্তানের নিরাপত্তা ও লালনপালনই হবে তাঁর প্রথম অগ্রাধিকার।
তবে প্রশ্ন উঠছে, ব্যস্ত অভিনয়জীবনের সঙ্গে সংসারের ভারসাম্য কীভাবে রাখবেন তিনি? এই প্রসঙ্গেও স্পষ্ট মত দিয়েছেন রশ্মিকা। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রয়োজনে কাজের গতি কমিয়ে দিলেও সন্তানের দায়িত্বে কোনও খামতি রাখবেন না।
এখনই অবশ্য কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তাঁর মন্তব্যে স্পষ্ট, নতুন জীবনের পাশাপাশি মাতৃত্বের স্বপ্নও সমান গুরুত্ব পাচ্ছে।








