Rajpal Yadav: ৯ কোটি ঋণের চাপের মধ্যেই ১০০০ কোটির কাজের দাবি রাজপাল যাদবের

On: Monday, March 2, 2026 6:28 PM
Rajpal Yadav addressing media about new film projects
---Advertisement---

৯ কোটি টাকার ঋণের মামলায় আইনি জটিলতা এখনও কাটেনি। তার মধ্যেই বড় ঘোষণা করলেন অভিনেতা রাজপাল যাদব

ঋণ শোধ না করতে পারায় সম্প্রতি তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি। কয়েক দিন সেখানেই থাকতে হয়। তবে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে আত্মবিশ্বাসী রাজপাল। দাবি, আগামী কয়েক বছরে তাঁর হাতে রয়েছে প্রায় ১০০০ কোটির কাজ।

শনিবার এক সাংবাদিক বৈঠকে আইনজীবী ভাস্কর উপাধ্যায়কে পাশে নিয়ে মুখোমুখি হন অভিনেতা। জানান, ইতিমধ্যেই ১০টি ছবির চুক্তিতে সই করেছেন। আগামী সাত বছরে একাধিক প্রজেক্টে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ছবির পাশাপাশি একাধিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজও রয়েছে তাঁর হাতে। চারটি বড় চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিছু প্রজেক্টের অঙ্ক ২০০ কোটির, আবার কিছু ক্ষেত্রে তা ২০০০ কোটিরও বেশি বলে দাবি রাজপালের।

এছাড়াও নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন অভিনেতা। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেল চালু করতে চলেছেন তিনি। সেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হবে, যা সব বয়সের দর্শক উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন রাজপাল।

তবে তাঁর এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দর্শকের একাংশের মত, আগে সমস্ত ঋণ মিটিয়ে দেওয়া উচিত। অন্যদিকে, অনেকে মনে করছেন নতুন কাজ থেকেই আয় করে তিনি দায় মেটানোর পথে এগোতে পারেন।

ঋণের চাপ ও আইনি লড়াইয়ের মাঝেই রাজপালের এই বড় ঘোষণা এখন বিনোদন জগতে চর্চার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now