সংসার ভাঙছে নিক-প্রিয়াঙ্কার? স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দেশি গার্ল

On: Friday, March 27, 2026 5:37 PM
---Advertisement---

বলিউড থেকে হলিউড—সব জায়গাতেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত Priyanka Chopra এবং Nick Jonas। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল। শোনা যাচ্ছিল, এই দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। সেই সব গুঞ্জনের জবাব এবার সরাসরি দিলেন প্রিয়ঙ্কা নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর এবং নিকের সম্পর্কে কোনও সমস্যা নেই। বরং এই ধরনের গুজব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। প্রিয়ঙ্কার কথায়, “নিক ও আমি, দু’জনেই খুব ভাল আছি। আমরা আমাদের জীবনটা সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ শুনছি, আমাদের নাকি বিচ্ছেদ হতে চলেছে!”

অস্কারের মঞ্চে একসঙ্গে উপস্থিত থাকার পরেও কেন এমন জল্পনা ছড়াচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, এই ধরনের গুঞ্জনের পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে বলেই মনে হয়। “মানুষ কি চায় আমাদের বিয়ে ভেঙে যাক? কেন এমন কথা ছড়ানো হয়, আমি সত্যিই বুঝতে পারি না,”—বলেছেন অভিনেত্রী।

বর্তমানে SS Rajamouli-র নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা। দক্ষিণ ভারতে কাজের ফাঁকেই তিনি এই মন্তব্য করেন। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তিনি জানান, ভিন্ন সংস্কৃতি, ধর্ম কিংবা বয়সের পার্থক্য নিয়েও অনেক সময়েই অনেকে প্রশ্ন তোলেন। তবে সেই সব বিষয় তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি।

প্রিয়ঙ্কার কথায়, “আমরা দুই ভিন্ন দেশের মানুষ। আমাদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। হয়তো সেই কারণেই অনেকে এ ধরনের কথা বলেন। কিন্তু গত আট বছর ধরে আমরা খুব ভাল আছি।”

খুব অল্প সময়ের পরিচয়ের পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। তাঁর মতে, নিকের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝেছিলেন, এটাই সঠিক সিদ্ধান্ত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now