PF Rule Change 2026 : চাকরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয় নিয়ে বড় স্বস্তির খবর! বাজেট ২০২৬-২৭এ কেন্দ্র সরকার প্রভিডেন্ট ফান্ড (PF) সংক্রান্ত ট্যাক্স নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এনেছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, PF ট্রাস্টের ট্যাক্স সংক্রান্ত বিধান আরও সহজ ও স্বচ্ছ করা হবে। এর মূল উদ্দেশ্য হল নিয়োগকর্তা, কর্মী এবং PF ট্রাস্ট অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করা।
এতদিন PF ট্রাস্ট পরিচালিত হত ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী। অন্যদিকে কর্মীদের PF সংক্রান্ত নিয়ম নির্ধারিত হত Employees’ Provident Funds and Miscellaneous Provisions Act, 1952 এবং EPF Scheme, 1952 অনুযায়ী। এই দুই আইনের পার্থক্যের কারণে নানা ধরনের আইনি জটিলতা তৈরি হত।
আগে কী সমস্যা ছিল?
PF ছাড় পাওয়ার জন্য আলাদা নিয়ম, বিনিয়োগের ক্ষেত্রে ভিন্ন শর্ত এবং নিয়োগকর্তার অবদানের কোনও নির্দিষ্ট সীমা না থাকায় বিভ্রান্তি তৈরি হত।
নতুন নিয়মে কী কী বদল আসছে?
১. PF ছাড়ের নিয়ম
এবার ইনকাম ট্যাক্স আইনে শুধুমাত্র সেই PF ট্রাস্টগুলিই স্বীকৃতি পাবে, যেগুলি EPF Act-এর ধারা ১৭ অনুযায়ী ছাড়প্রাপ্ত।
২. বিনিয়োগ সংক্রান্ত বিধান
PF ট্রাস্টের বিনিয়োগ সম্পূর্ণভাবে EPF নিয়ম অনুসারে হবে। সরকারি সিকিউরিটিজে ৫০ শতাংশ বিনিয়োগের পুরনো বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে।
৩. নিয়োগকর্তার অবদান
এক বছরে সর্বোচ্চ ₹৭.৫ লাখ পর্যন্ত নিয়োগকর্তার PF অবদান ট্যাক্স ফ্রি থাকবে। এর বেশি হলে সেই অতিরিক্ত অংশ কর্মীর আয়ের সঙ্গে যোগ হয়ে ট্যাক্সযোগ্য হবে।
চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগকর্তা চাইলে বেসিক স্যালারির ১২ শতাংশের বেশি PFএ জমা করতে পারবেন। তবে বছরে মোট ₹৭.৫ লাখ পর্যন্তই ট্যাক্স ছাড় পাওয়া যাবে।
কারা কী সুবিধা পাবেন?
PF ট্রাস্ট অ্যাডমিনিস্ট্রেটরদের আইনি জটিলতা কমবে।
নিয়োগকর্তাদের জন্য নিয়ম মানা সহজ হবে।
কর্মীরা PF ও ট্যাক্স নিয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন।
সব মিলিয়ে, সরকারের এই পদক্ষেপ PF ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং বিশ্বাসযোগ্য করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।








