New Salary Account Scheme Benefits: অষ্টম পে কমিশনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে এল বড় সুখবর। কেন্দ্রের কর্মীদের জন্য শুরু হল এক নতুন স্যালারি অ্যাকাউন্ট স্কিম যা দেবে একাধিক ব্যাংকিং ও বিমা সুবিধা।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস সম্প্রতি কম্পোজিট স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজ নামে একটি বিশেষ স্কিম চালু করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে যৌথভাবে আনা এই পরিকল্পনায় একটি মাত্র স্যালারি অ্যাকাউন্ট থেকে মিলবে ব্যাংকিং কার্ড ও বিমা সংক্রান্ত সুবিধা।
এই স্যালারি প্যাকেজে থাকবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার সুযোগ। পাশাপাশি বিনামূল্যে RTGS/NIFT/UPI লেনদেন এবং ফ্রি চেক পরিষেবা। লকার ভাড়ায় ছাড় এবং বিভিন্ন ঋণে প্রসেসিং ফি কম পাওয়ার সুবিধাও অন্তর্ভুক্ত হয়েছে। একইসঙ্গে থাকবে ফ্যামিলি ব্যাংকিং সুবিধা যা পরিবারকেও ব্যাংকিং পরিষেবায় যুক্ত করবে।
প্যাকেজটির প্রধান আকর্ষণ এর বিমা সুবিধা। যার আওতায় সর্বোচ্চ ১.৫ কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, ২ কোটি টাকার বিমান দুর্ঘটনা বিমা এবং ১.৫ কোটি টাকার প্রতিবন্ধকতা কাভার অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও কর্মী ও তাঁদের পরিবারের জন্য লাইফ টার্ম ইন্স্যুরেন্স সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। স্বাস্থ্য বিমার সুবিধা থাকবে এবং তুলনামূলক কম খরচে টপ আপ পলিসি নেওয়ার সুযোগ থাকবে।
এই স্কিম চালু হওয়ার ফলে হোম লোন এডুকেশন লোন গাড়ির ঋণ ও ব্যক্তিগত ঋণে সুদের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে। ঋণের উপর প্রসেসিং ফিও কম ধার্য করা হবে।
পেমেন্ট কার্ড সুবিধার ক্ষেত্রেও মিলবে বাড়তি পরিষেবা। ডেবিট ও ক্রেডিট কার্ডে লাউঞ্জ ব্যবহারের সুযোগ রিওয়ার্ড পয়েন্ট এবং ক্যাশব্যাক অফার পাওয়া যেতে পারে।
কম্পোজিট স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজটি গ্রুপ এ বি এবং সি সহ সমস্ত স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উন্মুক্ত। কর্মীদের নিজ নিজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগাযোগ করে বর্তমান স্যালারি অ্যাকাউন্টকে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে নতুন সুবিধাগুলি তারা পেতে পারেন।
FAQs
১, কম্পোজিট স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজটি কী?
এটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বিশেষ স্যালারি অ্যাকাউন্ট স্কিম যেখানে একটি অ্যাকাউন্টের মাধ্যমেই ব্যাংকিং কার্ড ও বিমা সহ বহু সুবিধা পাওয়া যায়।
২, কারা এই প্যাকেজের সুবিধা নিতে পারবেন?
কেন্দ্রের গ্রুপ এ বি ও সি সহ সমস্ত স্তরের সরকারি কর্মীরা নিজ নিজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই প্যাকেজ নিতে পারবেন
৩, এই প্যাকেজে কোন কোন ব্যাংকিং সুবিধা আছে?
জিরো ব্যালান্স অ্যাকাউন্ট বিনামূল্যে আরটিজিএস নিফট ইউপিআই লেনদেন চেক পরিষেবা লকার ভাড়ায় ছাড় এবং ঋণে প্রসেসিং ফি কম পাওয়ার সুবিধা রয়েছে।
৪,বিমা সুবিধার মধ্যে কী কী রয়েছে?
ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বিমান দুর্ঘটনা বিমা প্রতিবন্ধকতা কভার লাইফ টার্ম ইন্স্যুরেন্স এবং পরিবারসহ স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যাবে।
৫, ঋণ সুবিধায় কি পরিবর্তন আসবে?
এই প্যাকেজের আওতায় হোম লোন এডুকেশন লোন গাড়ির ঋণ ও ব্যক্তিগত ঋণে সুদের হার কম হতে পারে এবং প্রসেসিং ফি কম ধার্য করা হবে।






