Motorola Edge 70 Fusion ভারতে লঞ্চ – 144Hz AMOLED ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, দাম শুরু ₹26,999

On: Sunday, March 8, 2026 4:02 PM
Motorola Edge 70 Fusion smartphone launch India
---Advertisement---

নতুন স্মার্টফোন বাজারে আনল মটোরোলা। শক্তিশালী ব্যাটারি, দ্রুত রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 70 Fusion

এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির Super HD 1.5K Extreme AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৫২০০ নিটস পিক ব্রাইটনেস সহ আসে। এছাড়া এতে 10-bit কালার এবং 100 শতাংশ DCI-P3 কালার গামাট সাপোর্ট রয়েছে। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ 12GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি Android 16 ভিত্তিক Hello UI তে চলে। কোম্পানি ৩ বছরের OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরা 50MP Sony LYTIA 710 সেন্সর, যা OIS সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর 7000mAh শক্তিশালী ব্যাটারি। এটি 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে অল্প সময়েই চার্জ করা সম্ভব।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC এবং GPS। পাশাপাশি ফোনটি IP68 ও IP69 রেটিং সহ আসে, ফলে এটি পানি ও ধুলা থেকে সুরক্ষিত। এছাড়া ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে।

ভারতে Motorola Edge 70 Fusion এর প্রাথমিক দাম ₹২৬,৯৯৯, যেখানে 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায়। 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ₹২৯,৯৯৯ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ₹৩২,৯৯৯ রাখা হয়েছে।

কোম্পানি কিছু বিশেষ অফারও দিচ্ছে। HDFC বা Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে ₹২০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও ₹২০০০ পর্যন্ত বোনাস মিলতে পারে। ফলে অফারের পর ফোনটির কার্যকরী দাম ₹২৪,৯৯৯ পর্যন্ত নেমে আসতে পারে।

স্মার্টফোনটি Pantone Blue Surf, Pantone Country Air এবং Pantone Silhouette – এই তিনটি রঙে পাওয়া যাবে।

এর আর্লি বার্ড সেল ৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত Flipkart এ অনুষ্ঠিত হয়েছে। আর ওপেন সেল শুরু হবে ১২ মার্চ থেকে Flipkart, Motorola এর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now