স্মার্টফোন বাজারে নতুন শক্তিশালী ডিভাইস নিয়ে হাজির Motorola। বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছে নতুন Motorola Edge 70 Fusion।
এই স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির Super HD AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রেজোলিউশন 1.5K এবং এতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। HDR10+ প্রযুক্তি এবং ৫,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় স্ক্রিনে উজ্জ্বল ও পরিষ্কার ভিজ্যুয়াল পাওয়া যায়। ডিসপ্লেতে Corning Gorilla Glass 7i প্রোটেকশনও দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর। এই ডিভাইসে সর্বোচ্চ 12GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যায়। ফোনটি Android 16 ভিত্তিক Hello UI-তে চলে এবং কোম্পানি জানিয়েছে এতে ৩টি OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ক্যামেরার ক্ষেত্রেও ফোনটিতে শক্তিশালী সেটআপ দেওয়া হয়েছে। পিছনে রয়েছে 50MP Sony LYTIA 710 প্রাইমারি ক্যামেরা যা OIS সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয়। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা এবং এতে 4K ভিডিও রেকর্ডিংও করা যায়।
ব্যাটারির দিক থেকে ফোনটির অন্যতম বড় আকর্ষণ 7000mAh শক্তিশালী ব্যাটারি। এতে 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে দ্রুত চার্জ করা সম্ভব।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC, GPS সহ একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি এতে IP68 এবং IP69 রেটিং থাকায় ধুলো ও পানির বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়।
ভারতে Motorola Edge 70 Fusion তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা।
লঞ্চ অফারের আওতায় HDFC এবং Axis Bank ক্রেডিট কার্ডে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই স্মার্টফোনটি প্রায় ২৪,৯৯৯ টাকা প্রাথমিক দামে কেনা যেতে পারে।






