দার্জিলিংয়ে কাজের সুযোগ! টি বোর্ডে ৩৫ হাজার টাকা বেতনের চাকরি, ইন্টারভিউ কবে জানুন

On: Friday, March 20, 2026 8:24 PM
---Advertisement---

দার্জিলিংয়ে থেকে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। Tea Board of India-র তরফে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাণিজ্য বিষয়ে উচ্চশিক্ষা থাকলে এই পদে আবেদন করার সুযোগ মিলবে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট পদে একজন কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিকভাবে কাজের মেয়াদ এক বছর। পরবর্তীতে নির্দিষ্ট শর্তে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে Darjeeling Tea Research and Development Centre and Quality Control Laboratory।

এই পদে মাসিক পারিশ্রমিক ৩৫,০০০ টাকা। পাশাপাশি অন্যান্য খাতেও অতিরিক্ত ভাতা দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিকম (অনার্স), এমকম, অথবা সিএ ইন্টার কিংবা সিএমএ ইন্টার ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সঙ্গে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংস্থার প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া ভালো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now