ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত

On: Friday, March 20, 2026 2:06 PM
---Advertisement---

চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Bank of Baroda। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কের একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মুম্বই বা বেঙ্গালুরুতে কাজের সুযোগ মিলতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। যদিও মোট শূন্যপদের সংখ্যা আলাদা করে জানানো হয়নি, তবে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে রিটেল বুকিং, প্রোডাক্ট এবং ডিজিটাল রিটেল ব্রোকিং প্ল্যাটফর্ম সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচিতদের।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিস্তৃত সুযোগ রাখা হয়েছে। যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পদের ভিত্তিতে ন্যূনতম পাঁচ থেকে আট বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

পারিশ্রমিকের নির্দিষ্ট পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন নির্ভর। আগ্রহীদের প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ।

বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদন সংক্রান্ত শর্ত জানতে প্রার্থীদের ব্যাঙ্কের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now