কম খরচে আরও বেশি বিনোদনের সুযোগ দিতে নতুন প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিয়ো। সংস্থার নতুন ‘জিয়ো টিভি প্রো প্যাক’ (JioTV Pro Pack)-এ মাত্র ৫৫ টাকার রিচার্জেই এক মাস ধরে ১,০০০-র বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। যাঁরা মোবাইলেই টিভি দেখার অভ্যাস করেছেন, তাঁদের জন্য এই প্ল্যান হতে পারে আকর্ষণীয় বিকল্প।
জিয়োর এই এন্টারটেইনমেন্ট প্যাকের মেয়াদ ৩০ দিন। রিচার্জ করলেই JioTV অ্যাপের মাধ্যমে ১,০০০-এরও বেশি লাইভ চ্যানেলে অ্যাক্সেস মিলবে। এর মধ্যে ১৫০টিরও বেশি প্রিমিয়াম চ্যানেল রয়েছে। এছাড়া ১৬টিরও বেশি ভাষায় সম্প্রচারিত বিভিন্ন চ্যানেলও দেখা যাবে।
কী কী দেখা যাবে?
বিনোদন, সিনেমা, সংবাদ, শিশুদের অনুষ্ঠান, লাইফস্টাইল, স্পোর্টস এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল—সবই রয়েছে এই প্যাকে। ফলে একটি রিচার্জেই জনপ্রিয় টিভি সিরিয়াল থেকে শুরু করে লাইভ খবর, কার্টুন কিংবা আঞ্চলিক অনুষ্ঠান উপভোগ করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
এই সুবিধা পেতে প্রথমে ৫৫ টাকার JioTV Pro Pack রিচার্জ করতে হবে। তারপর নিজের জিয়ো নম্বর দিয়ে JioTV অ্যাপে লগ-ইন করলেই প্রিমিয়াম চ্যানেলগুলি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আলাদা করে কোনও অ্যাক্টিভেশন করার প্রয়োজন নেই।
কী সুবিধা মিলবে না?
এটি শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্ট অ্যাড-অন প্যাক। ফলে এতে ভয়েস কল, এসএমএস বা মোবাইল ডেটার মতো টেলিকম পরিষেবা অন্তর্ভুক্ত নয়। এই প্যাক ব্যবহার করতে হলে গ্রাহকের একটি সক্রিয় জিয়ো প্রিপেড বা পোস্টপেড সংযোগ থাকা বাধ্যতামূলক।
আরও একটি বিষয় মনে রাখা জরুরি, এই প্যাকের সুবিধা শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসে JioTV অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। অনলাইন এবং অফলাইন—দুই মাধ্যমেই এই রিচার্জ করা সম্ভব।






